সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সমাধান না করে ভারতের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।
নাহিদ ইসলামের অভিযোগ, গত দুই বছর ধরে ভারত থেকে শেখ হাসিনা বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পেয়েছেন। তাঁর ভাষায়, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচারব্যবস্থা এবং জনগণের গণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতি অবমাননা।
তিনি আরও দাবি করেন, বাংলাদেশের আপত্তি সত্ত্বেও দিল্লিতে শেখ হাসিনার কথিত সংবাদ সম্মেলনের ঘটনায় ভারতের নীতিতে মৌলিক পরিবর্তন না আসার বিষয়টি স্পষ্ট হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদকে যথেষ্ট নয় উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এ ধরনের ঘটনার পর ভারতের কাছ থেকে কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।তিনি বলেন, শেখ হাসিনা ও ওসমান হাদীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের প্রত্যর্পণ, ভারতের মাটি থেকে বাংলাদেশবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ এবং সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে ভারতের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা ও দুঃখপ্রকাশ চাওয়া উচিত।
নাহিদ ইসলামের মতে, একদিকে যদি ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড চলতে থাকে, অন্যদিকে বাংলাদেশের সরকারপ্রধানের ভারত সফরের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ অর্থবহ হবে না।বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের আহ্বান জানান তিনি।
হাসিনাকে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের সুযোগ দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক অর্থহীন: নাহিদ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেস
প্রিয় বাংলাদেশরাজনীতি


