নির্বাচন ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার না আনা হলে ভবিষ্যতে নির্বাচনী সহিংসতা ও অনিয়ম আরও নতুন কৌশলে ফিরে আসতে পারে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক স্টেকহোল্ডার ডায়ালগে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) ও ‘অধিকার’ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
মঞ্জু বলেন, ২০২৬ সালের নির্বাচনে অন্যান্য নির্বাচনের তুলনায় প্রাণহানি ও সহিংসতা কম হয়েছে—এটি সত্য। তবে নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের কৌশল বদলেছে এবং এর নতুন নতুন রূপ দেখা যাচ্ছে।তাঁর দাবি, নির্বাচনের আগেই যদি মানুষের মধ্যে কোনো নির্দিষ্ট দল ক্ষমতায় আসবে—এমন ধারণা তৈরি হয়ে যায়, তাহলে নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনের পক্ষে পুরোপুরি নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।
তিনি অভিযোগ করেন, নির্বাচনে বিএনপি ও জামায়াত যেখানে সুযোগ পেয়েছে সেখানে প্রভাব বিস্তার করেছে।মঞ্জুর মতে, নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন ও সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন না হলে ভবিষ্যতেও প্রভাবশালী গোষ্ঠীগুলো নিজেদের এলাকায় নির্বাচনী প্রক্রিয়ায় ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারে।ক্যাম্পাসে সরকারি ছাত্রসংগঠনের প্রভাব বিস্তার এবং বিরোধী ছাত্রসংগঠনগুলোর প্রতিরোধের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, রক্তক্ষয়ী সংঘর্ষের পরিণতি অতীতে কখনো ভালো হয়নি, ভবিষ্যতেও হবে না।এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ও বিরোধী দলকে কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান।
নির্বাচন সংস্কার না হলে সহিংসতা-অনিয়ম আরও নতুন রূপ নেবে: মঞ্জু
নির্বাচন ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার না আনা হলে ভবিষ্যতে নির্বাচনী সহিংসতা ও অনিয়ম আরও নতুন কৌশলে ফিরে আসতে পারে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।সোমবার রাজধানীর সিরডাপ
প্রিয় বাংলাদেশরাজনীতি


