গণভোটের রায় কার্যকর হলে ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
বৃহস্পতিবার অলি আহমেদের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন। তার দাবি, সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত দেওয়ার সুযোগ থাকলে গণভোটের রায়ের ভিত্তিতে অলি আহমেদ জয়ী হতেন।
হামিদুর রহমান আযাদ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করা হলে বিএনপিও বিতর্কের বাইরে থাকতে পারত। একই সঙ্গে সচিবালয়ে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক আয়োজনের বিষয়েও আপত্তি জানান তিনি।
তিনি বলেন, এবার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দল প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে। অতীতে সাধারণত সংখ্যাগরিষ্ঠ দল থেকেই প্রার্থী দেওয়া হলেও এবার নতুন রাজনৈতিক ধারার অংশ হিসেবে জোটটি নিজেদের প্রার্থী দিয়েছে।তার ভাষ্য, নির্বাচনে জয়-পরাজয় ১১ দলের কাছে মূল বিষয় নয়; বরং প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে গণতান্ত্রিক চর্চায় নতুন ধারা তৈরি করাই তাদের লক্ষ্য।
‘গণভোটের রায় কার্যকর হলে অলি আহমেদই রাষ্ট্রপতি হতেন’
গণভোটের রায় কার্যকর হলে ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। বৃহস্পতিবার অলি
প্রিয় বাংলাদেশরাজনীতি


