কূটনৈতিক দায়িত্ব থেকে সরিয়ে আবারও সশস্ত্রবাহিনী বিভাগে ফিরিয়ে নেওয়া হয়েছে মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে। রাষ্ট্রদূত পদ থেকে তাঁর প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে জানানো হয়, তার চাকরি সশস্ত্রবাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে সম্প্রতি প্রেষণে তাঁকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। এবার নতুন আদেশের মাধ্যমে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হলো।