সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে যান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়ার কর্মসূচি রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন এবং বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করবেন।