বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতরা।
পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে পৃথক বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন এবং ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সের-শার্লে।
রবিবার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশগুলোর দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি জাতিসংঘসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।