পবিত্র মক্কা নগরীতে উমরাহ পালনকালে বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে, আইফোন বা অন্য কোনো বিলাসবহুল দামি জিনিস পাওয়ার জন্য তারা যেন কখনও বাবা-মায়ের ওপর অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি না করেন এবং তাদের কষ্ট না দেন।
কাবা শরিফ তাওয়াফ করার সময় একটি আবেগঘন ভিডিও বার্তায় তিনি তরুণদের নিজেদের উপার্জনে নিজের জীবন ও ভবিষ্যৎ গড়ে তোলার এবং স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান। আইফোন বা অন্য কোনো চাহিদার জন্য সন্তানদের কারণে যেন কোনো বাবা-মা কষ্ট না পান।
তরুণদের নিজের উপার্জনে নিজের প্রয়োজন পূরণ করার এবং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। সম্প্রতি এক কিশোরের আইফোন কেনার আবদার ও পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে একটি পরিবারের তিন সদস্যের আত্মহত্যার মর্মান্তিক ঘটনার উল্লেখ করে রাখি বলেন, এমন দুঃখজনক ঘটনা যেন আর কখনও না ঘটে।
কোনো তরুণ-তরুণী যেন জীবনে কোনো ধরনের অপমান, হেনস্থা বা সামাজিক চাপের শিকার না হন, তিনি সেই প্রার্থনাও করেন।তরুণ প্রজন্মের শিক্ষার সুযোগ বৃদ্ধি, দেশের শিক্ষাব্যবস্থার উন্নতি এবং তাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য তিনি আল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করেন।
অভিনেত্রী রাখি সাওয়ান্ত যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর নিজেকে ফাতিমা নামে পরিচয় দেন ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে মক্কার পবিত্র ভূমিতে দাঁড়িয়ে তরুণদের ভবিষ্যৎ, দেশের মানুষের নিরাপত্তা ও রাজনৈতিক নেতাদের সততার জন্য এই বিশেষ বার্তা ও দোয়া করেন।
রাখি সাওয়ান্তের উমরাহ থেকে তরুণদের উদ্দেশ্যে বার্তা
পবিত্র মক্কা নগরীতে উমরাহ পালনকালে বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে, আইফোন বা অন্য কোনো বিলাসবহুল দামি জিনিস পাওয়ার জন্য তারা যেন কখনও বাবা-মায়ের ওপর অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি না
প্রিয় বাংলাদেশবিনোদন


