চলচ্চিত্রপ্রেমীদের জন্য সুখবর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রাজধানীতে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। ‘চলচ্চিত্র উৎসব: একাল-সেকাল’ শীর্ষক এ আয়োজনে বিভিন্ন সময়ের ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। দর্শকদের জন্য সবগুলো প্রদর্শনীই থাকছে উন্মুক্ত ও বিনামূল্যে।আগামী ৯ আগস্ট শুরু হয়ে উৎসবটি চলবে ১১ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চলচ্চিত্র মিলনায়তনে প্রতিদিন নির্ধারিত সময়ে সিনেমাগুলো প্রদর্শন করা হবে।
উৎসবের প্রথম দিন ৯ আগস্ট সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘রইদ’। কোরবানির ঈদে মুক্তির পর সিনেমাটি দেশ-বিদেশে দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে। এতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।
একই দিন রাত ৮টায় দর্শক দেখতে পারবেন জহির রায়হানের কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। সিনেমাটিতে অভিনয় করেছেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল ও আনোয়ার হোসেনসহ দেশের একাধিক গুণী শিল্পী।
উৎসবের দ্বিতীয় দিন ১০ আগস্ট বিকেল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’। এরপর রাত ৮টায় দেখানো হবে মোহাম্মদ নূরুজ্জামান নির্মিত ‘মাস্তুল’।শেষ দিন ১১ আগস্ট বিকেল সাড়ে ৫টায় থাকছে আমজাদ হোসেনের বহুল পরিচিত চলচ্চিত্র ‘দুই পয়সার আলতা’। আর রাত ৮টায় সমাপনী প্রদর্শনী হিসেবে দেখানো হবে আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।
‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবটির আয়োজন করা হয়েছে। আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ পুরো আয়োজনের ব্যবস্থাপনায় রয়েছে।
শিল্পকলায় তিন দিনে বিনামূল্যে দেখা যাবে ছয় সিনেমা
চলচ্চিত্রপ্রেমীদের জন্য সুখবর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রাজধানীতে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। ‘চলচ্চিত্র উৎসব: একাল-সেকাল’ শীর্ষক এ আয়োজনে বিভিন্ন সময়ের ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। দর্শকদের জ
প্রিয় বাংলাদেশবিনোদন


