জামদানি পরতে ভালোবাসেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে পছন্দের এই শাড়ি পরার জন্য আলাদা করে কেনাকাটায় আগ্রহী নন তিনি। বরং মায়ের সংগ্রহে থাকা শাড়ি দিয়েই পূরণ করেন নিজের সাজের ইচ্ছা। এতে যেমন মায়ের প্রতি ভালোবাসার স্মৃতি জড়িয়ে থাকে, তেমনি সাশ্রয় হয় বাড়তি খরচও।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত মুহূর্ত ও ভাবনা প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন প্রভা। সম্প্রতি মায়ের একটি জামদানি শাড়ি পরে সেই অভিজ্ঞতার কথাই তুলে ধরেছেন তিনি।
প্রভা জানান, শাড়িটি তার বেশ পছন্দের হলেও সেটি নিজের কেনা নয়। জামদানি পরার ইচ্ছা হলে মায়ের আলমারি থেকে পছন্দমতো শাড়ি নিয়ে পরেন। নিজের সংগ্রহ বাড়ানোর বদলে মায়ের শাড়িতেই সাজতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই অভিনেত্রী।
এর পেছনে আর্থিক সাশ্রয়ের বিষয়টিও রয়েছে। মায়ের মতো তার আয় না হওয়ায় নিজের জন্য জামদানি কেনার পরিবর্তে মায়ের সংগ্রহ ব্যবহার করেন বলে জানিয়েছেন তিনি।
প্রভার এই স্বীকারোক্তিতে উঠে এসেছে পরিচিত এক পারিবারিক অভ্যাসের গল্প। মায়ের আলমারির শাড়ি মেয়ের কাছে শুধু পোশাক নয়, বরং পছন্দের পাশাপাশি ভালোবাসা ও স্মৃতিরও অংশ।



