রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। যাত্রীবাহী বাসের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারান দুই নারী ও দুই পুরুষ। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নবাবেরবাগ উত্তরপাড়া এলাকার সড়কে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়।
উদ্ধারকাজে অংশ নেয় কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট। তবে নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।




