খুলনা জেলায় গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জেলার বিভিন্ন স্থানে ৬৩০টি যানবাহনে তল্লাশি চালিয়ে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধ দমন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পরিচালিত অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে নয়টি মামলা করা হয়েছে। পাশাপাশি আটক করা হয়েছে পাঁচটি যানবাহন।
জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশের অভিযান ও চেকপোস্ট কার্যক্রম চলমান রয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের তৎপরতা অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ। একই সঙ্গে অপরাধ দমনে প্রয়োজনীয় তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।