ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-এর আওতায় আবেদন করা যোগ্য শরণার্থীদের আগামী ছয় মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাওয়াখালিতে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন। তার বক্তব্য অনুযায়ী, বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ ও জৈন সম্প্রদায়ের যোগ্য আবেদনকারীরা এই সুবিধার আওতায় আসবেন।
সিএএ-এর আবেদন প্রক্রিয়া দ্রুত শেষ করতে পশ্চিমবঙ্গের আট জেলার জেলা সংগ্রাহকদের সরাসরি নাগরিকত্ব দেওয়ার ক্ষমতাও দেওয়া হয়েছে। এর আগে এসব আবেদন কেন্দ্রীয় সরকারের বিশেষ কমিটির মাধ্যমে যাচাই করা হতো। নতুন ব্যবস্থায় স্থানীয় পর্যায়েই প্রক্রিয়াটি সম্পন্ন করার সুযোগ তৈরি হয়েছে।অমিত শাহ বলেন, আগামী ছয় মাসের মধ্যে যোগ্য আবেদনকারীদের সম্মানের সঙ্গে নাগরিকত্ব দেওয়ার কাজ শেষ করা হবে।
একই সঙ্গে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ তুলে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। রাজ্য থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে বহিষ্কারের হুঁশিয়ারি দেন বিজেপির এই শীর্ষ নেতা।
সিএএ-তে আবেদনকারীদের নাগরিকত্ব ছয় মাসে, ঘোষণা অমিত শাহের
ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-এর আওতায় আবেদন করা যোগ্য শরণার্থীদের আগামী ছয় মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাওয়াখালিতে এক জ
প্রিয় বাংলাদেশবিশ্ব


