দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানের বিষয়ে অবস্থান পরিষ্কার করল নয়াদিল্লি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে দেওয়া বক্তব্য ভারত সরকার সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

 শুক্রবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, ওই অনুষ্ঠান ছিল একটি বেসরকারি উদ্যোগ। সেখানে দেওয়া বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। তিনি আরও বলেন, আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় নিজেদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ভারত।