ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এ দাবির পক্ষে কোনো বিস্তারিত তথ্য বা প্রমাণ প্রকাশ করেননি তিনি।
ইসরাইলের টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ১৪’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরান তার এক ছেলেকে লক্ষ্যবস্তু করেছিল এবং তাকে হত্যার চেষ্টা করেছিল।
তবে তার দুই ছেলে ইয়াইর ও অ্যাভনারের মধ্যে কাকে লক্ষ্য করা হয়েছিল, কখন ঘটনাটি ঘটেছিল কিংবা কথিত ষড়যন্ত্র কতদূর এগিয়েছিল—এসব বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
আগামী নির্বাচনের আগে এক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে নেতানিয়াহু ইরানের কথিত এই হামলার পরিকল্পনার বিষয়টি সামনে আনেন।
ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল’: নেতানিয়াহু
ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এ দাবির পক্ষে কোনো বিস্তারিত তথ্য বা প্রমাণ প্রকাশ করেননি তিনি। ইসরাইলের টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ১৪’-কে দেও
প্রিয় বাংলাদেশবিশ্ব


