ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার উদ্যোগের অংশ হিসেবে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রেজা নাকভি।মঙ্গলবার ভোরে ইসলামাবাদ থেকে তেহরানের উদ্দেশে রওনা হন তিনি। ইরানি কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর আলোচনা হওয়ার কথা রয়েছে।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইরান ও পাকিস্তানের সম্পর্কের পাশাপাশি সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতিও আলোচনায় গুরুত্ব পেতে পারে।
এর আগে গত মাসে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি ইসলামাবাদ সফর করেন। সে সময় তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন।ইরান-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সংঘাত প্রশমনে এর আগেও সক্রিয় ভূমিকা রেখেছে পাকিস্তান। গত জুনে সংঘাত অবসানে কাতারকে সঙ্গে নিয়ে সমঝোতার উদ্যোগে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিল ইসলামাবাদ।
নতুন এই সফরেও দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং কূটনৈতিক যোগাযোগ জোরদারে পাকিস্তানের ভূমিকা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার উদ্যোগের অংশ হিসেবে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রেজা নাকভি।মঙ্গলবার ভোরে ইসলামাবাদ থেকে তেহরানের উদ্দেশে রওনা হন তিনি। ইরানি কর্মকর্তাদের স
প্রিয় বাংলাদেশবিশ্ব


