জিম্বাবুয়ের কারিবা হ্রদে যাত্রীবোঝাই একটি সরকারি ফেরি ডুবে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির পুলিশ হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে। এখনো নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ফেরিটির ধারণক্ষমতা ছিল ৯০ জন। কিন্তু দুর্ঘটনার সময় এতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচজন ক্রু সদস্য এবং কয়েকজন শিশু ছিল। বৈরী আবহাওয়ার মধ্যে প্রবল ঢেউয়ের আঘাতে ফেরিটি ডুবে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সেনাবাহিনীর ডুবুরি, নৌযান ও হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। এখন পর্যন্ত অন্তত ৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
জাম্বিয়া সীমান্তের কাছে অবস্থিত কারিবা হ্রদ বিশ্বের অন্যতম বৃহৎ কৃত্রিম হ্রদ। সাম্প্রতিক সময়ে এই দুর্ঘটনাকে হ্রদটির অন্যতম ভয়াবহ নৌদুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
কারিবা হ্রদে ফেরিডুবি, প্রাণ গেল ৪৪ জনের
জিম্বাবুয়ের কারিবা হ্রদে যাত্রীবোঝাই একটি সরকারি ফেরি ডুবে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির পুলিশ হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে। এখনো নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ফেরিটির ধার
প্রিয় বাংলাদেশবিশ্ব


