কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্রিকেট বিশ্বের সাবেক ২১ আন্তর্জাতিক অধিনায়ক। তার যথাযথ চিকিৎসা এবং মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কাছে যৌথ চিঠি পাঠিয়েছেন তারা।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেলের নেতৃত্বে ২০২৩ সালের ২৩ আগস্ট চিঠিটি পাঠানো হয়। গত ছয় মাসে ইমরানের স্বাস্থ্য নিয়ে সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের পক্ষ থেকে এটি দ্বিতীয় যৌথ উদ্যোগ।
এর আগে একই বছরের ফেব্রুয়ারিতে ১৪ জন সাবেক অধিনায়ক একই ধরনের দাবি জানিয়ে চিঠি দিয়েছিলেন। এবার আরও সাতজন যোগ দেওয়ায় স্বাক্ষরকারীর সংখ্যা দাঁড়িয়েছে ২১-এ।
চিঠিতে স্বাক্ষর করা সাবেক অধিনায়কদের মধ্যে রয়েছেন ভারতের সুনীল গাভাস্কার, কপিল দেব ও দিলীপ বেংসরকার; অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ ও অ্যাডাম গিলক্রিস্ট; ওয়েস্ট ইন্ডিজের স্যার ক্লাইভ লয়েড; ইংল্যান্ডের ডেভিড গাওয়ার, মাইকেল আথারটন, নাসের হুসেইন ও স্যার অ্যালাস্টেয়ার কুক; শ্রীলঙ্কার অর্জুনা রানাতুঙ্গা এবং নিউজিল্যান্ডের জন রাইট ও লি জার্মন।
তিনটি দাবিতে গুরুত্ব
ইমরান খানের চিকিৎসা নিয়ে আদালতের নির্দেশনা পুরোপুরি কার্যকর না হওয়ায় উদ্বেগ জানিয়েছেন সাবেক অধিনায়করা। তারা পাকিস্তান সরকারের কাছে তিনটি নির্দিষ্ট দাবি তুলেছেন।
প্রথমত, ইমরানের ব্যক্তিগত চিকিৎসকসহ সুপ্রিম কোর্টের নির্দেশিত মেডিকেল বোর্ডকে স্বাধীনভাবে তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ দিতে হবে। বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে পরীক্ষা করার দাবি জানানো হয়েছে।
দ্বিতীয়ত, আদালতের নির্দেশ অনুযায়ী কোনো প্রশাসনিক জটিলতা বা বিলম্ব ছাড়াই প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে ইমরানের সাক্ষাৎ নিশ্চিত করতে বলা হয়েছে।তৃতীয়ত, মেডিকেল বোর্ডের পরীক্ষা শেষে চিকিৎসকরা যে চিকিৎসার পরামর্শ দেবেন, তা দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন তারা।
চিঠিতে সাবেক ক্রিকেটাররা স্পষ্ট করেছেন, তাদের এই উদ্যোগের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। পাকিস্তানের বিচারিক বা অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করাও তাদের উদ্দেশ্য নয়। বরং ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এবং ইমরানের প্রতি মানবিক বিবেচনা থেকেই তার চিকিৎসা ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
ইমরানের চিকিৎসা ও পরিবারের সাক্ষাৎ নিশ্চিতের দাবি ২১ সাবেক ক্রিকেট অধিনায়কের
কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্রিকেট বিশ্বের সাবেক ২১ আন্তর্জাতিক অধিনায়ক। তার যথাযথ চিকিৎসা এবং মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বা
প্রিয় বাংলাদেশবিশ্ব


