লোহিত সাগরে ইয়ামেনের পশ্চিমাঞ্চলীয় উপকূলের কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে ‘এমএসভি ফাইজে নুরে অলিয়া’ নামের একটি ভারতীয় পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। হুতি নিয়ন্ত্রিত হুদায়দাহ বন্দর শহর থেকে প্রায় ১৩ সামুদ্রিক মাইল দক্ষিণে এই হামলার ঘটনা ঘটে।
জাহাজটিতে মোট ১৪ জন ক্রু ছিলেন, যার মধ্যে ১৩ জন ভারতীয় নাবিক এবং ১ জন ইয়ামেনি নাগরিক। ইয়ামেনের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের (গার্ডস অব দ্য রিপাবলিক) কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করে মোখা বন্দরে নিয়ে যায় এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করে।
এই ‘অহেতুক’ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত সরকার। ভারতের বন্দর, নৌপরিবহন ও পানিপথ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, উদ্ধার হওয়া নাবিকদের সুরক্ষা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং এ ঘটনার তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আন্তর্জাতিক পানিপথে অবাধ ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছে এবং রিয়াদের ভারতীয় দূতাবাস উদ্ধারকৃত নাবিকদের ফিরিয়ে আনতে ইয়ামেনি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।
উল্লেখ্য, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পর থেকে লোহিত সাগর ও বাব এল-মান্দেব প্রণালীর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে বাণিজ্যিক জাহাজে আক্রমণ মারাত্মকভাবে বাড়িয়ে দিয়েছে, যা বৈশ্বিক বাণিজ্য ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের জন্য তীব্র হুমকি সৃষ্টি করেছে।
লোহিত সাগরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভারতীয় পণ্যবাহী জাহাজ ডুবি, ১৪ ক্রুকে উদ্ধার করল ইয়ামেনি বাহিনী
লোহিত সাগরে ইয়ামেনের পশ্চিমাঞ্চলীয় উপকূলের কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে ‘এমএসভি ফাইজে নুরে অলিয়া’ নামের একটি ভারতীয় পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। হুতি নিয়ন্ত্রিত হুদায়দাহ বন্দর শহর থেকে প্রায় ১৩ সামুদ্রিক মাইল
প্রিয় বাংলাদেশবিশ্ব


