বাংলাদেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, বাংলাদেশে ডিজেল সরবরাহের বিষয়ে দুই দেশের বিদ্যমান ব্যবস্থা অব্যাহত রয়েছে।শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, ডিজেল সরবরাহের জন্য বাংলাদেশের সঙ্গে ভারতের একটি চলমান চুক্তি রয়েছে, যা এখনো কার্যকর আছে। পাশাপাশি বাংলাদেশ অতিরিক্ত ডিজেল সরবরাহের যে অনুরোধ জানিয়েছে, সেটিও ভারত বিবেচনা করছে।
তবে অতিরিক্ত সরবরাহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভারতের অভ্যন্তরীণ ডিজেল চাহিদা, দেশটির পরিশোধন সক্ষমতা এবং সামগ্রিকভাবে ডিজেলের প্রাপ্যতা বিবেচনায় নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও প্রশ্ন করা হয় সংবাদ সম্মেলনে। জয়সোয়াল জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের জন্য ভারত আমন্ত্রণ জানিয়েছে। একই সঙ্গে ব্রিকস সম্মেলনের বিশেষ অধিবেশনে অংশ নেওয়ার জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা সাংবাদিকদের জানানো হবে বলে উল্লেখ করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
বাংলাদেশের অতিরিক্ত ডিজেল চাহিদা বিবেচনা করছে ভারত
বাংলাদেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, বাংলাদেশে ডিজেল সরবরাহের বিষয়ে দুই দেশের বিদ্যমান ব্যবস্থা অব্যাহত র
প্রিয় বাংলাদেশবিশ্ব


