যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা চলার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে ওমানের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করেছে ইরান। মঙ্গলবার ইরান ও ওমান জানায়, প্রণালিটি দিয়ে ‘যৌথ সাময়িক নৌপথ’ চালুর বিষয়ে তারা আলোচনা করেছে।
একই সঙ্গে হরমুজ প্রণালিকে মাইনমুক্ত করার বিষয়েও দুই দেশ একমত হয়েছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও এলএনজি পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে চলাচল করত। তবে যুদ্ধ শুরুর পর থেকে এখানে অধিকাংশ বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
এদিকে ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, মঙ্গলবার একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত একটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে পড়ে। ঘটনাটি ওমানের আশ শিসাহ এলাকার কাছে ঘটে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের তীব্রতা কিছুটা কমলেও শান্তিচুক্তি নিয়ে কূটনৈতিক আলোচনা থমকে আছে। ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে ওয়াশিংটন নতুন নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
হরমুজ প্রণালিতে সাময়িক নৌপথ চালুর আলোচনায় ইরান-ওমান
যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা চলার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে ওমানের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করেছে ইরান। মঙ্গলবার ইরান ও ওমান জানায়, প্রণালিটি দিয়ে ‘যৌথ সাময়িক নৌপথ’
প্রিয় বাংলাদেশবিশ্ব


