যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সংঘাত আরও বাড়লে হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এই সতর্কতা জানান।
রেজাই বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ অব্যাহত থাকলে শুধু হরমুজ প্রণালিই নয়, পারস্য উপসাগরের অন্য কোনো পথ ব্যবহার করেও ইরান এক ফোঁটা তেল রপ্তানি হতে দেবে না।
ইরানের এই কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ বা নিষেধাজ্ঞায় কোনো দেশ অংশ নিলে কিংবা ওয়াশিংটনকে সহযোগিতা করলে তেহরান বিষয়টিকে যুদ্ধের অংশ হিসেবে বিবেচনা করবে।
হরমুজ প্রণালি নিয়ে ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে, এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা ও পরিচালনার দায়িত্ব উপকূলীয় দেশগুলোর হাতেই থাকা উচিত।তেহরানের সাম্প্রতিক সতর্কবার্তায় আরও বলা হয়েছে, কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ডে থাকা সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দেয় অথবা ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক তৎপরতায় সহযোগিতা করে, তাহলে তাকেও সম্ভাব্য প্রতিক্রিয়ার দায় নিতে হবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও জ্বালানি পণ্য পরিবহন হয়ে থাকে। ফলে ইরানের এমন হুঁশিয়ারি আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্যও গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধ’ চললে হরমুজ দিয়ে তেল যাবে না: ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সংঘাত আরও বাড়লে হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এই সত
প্রিয় বাংলাদেশবিশ্ব


