তুরস্কের রাজনীতিতে রিসেপ তাইয়েপ এরদোয়ানের উত্থান কয়েক দশকের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। ২০০২ সালে তার নেতৃত্বাধীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) ক্ষমতায় আসার পর দেশটির রাজনীতিতে বড় পরিবর্তন শুরু হয়।

এরদোয়ান প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে ২০১৪ সালে সরাসরি ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট হন। ২০১৭ সালের সাংবিধানিক পরিবর্তনের পর প্রেসিডেন্টের হাতে নির্বাহী ক্ষমতা আরও কেন্দ্রীভূত হয়। ২০১৮ ও ২০২৩ সালের নির্বাচনে তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

তবে সাম্প্রতিক বছরগুলোতে বিরোধী রাজনীতিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার এবং বিচারব্যবস্থা নিয়ে এরদোয়ান সরকারের সমালোচনা করেছে বিভিন্ন মহল। ইস্তাম্বুলের মেয়র ও বিরোধী নেতা একরেম ইমামোলুর গ্রেপ্তারও তুরস্কের রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে।