মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিদেশি নারীদের দিয়ে পরিচালিত কথিত যৌন ব্যবসার একটি চক্রের সন্ধান পেয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এ ঘটনায় বাংলাদেশি-থাই দম্পতিসহ ২৬ জনকে আটক করা হয়েছে।
বুধবার রাতে কুচাই লামা ও জালান গেলুগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রায় দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযান ও গোয়েন্দা শাখার সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদের মধ্যে বাংলাদেশি পুরুষ একজন, বাংলাদেশি নারী তিনজনসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
অভিযানে কয়েকটি পাসপোর্ট, মোবাইল ফোন, কনডম ও ১ হাজার ২১৫ মালয়েশিয়ান রিঙ্গিত নগদ অর্থ জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে কয়েকজন বিদেশির বৈধ ভ্রমণ নথি না থাকার তথ্যও পাওয়া গেছে।
কর্তৃপক্ষের দাবি, দুটি স্থাপনা ব্যবহার করে প্রায় দুই মাস ধরে এই কার্যক্রম চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিশেষ করে ক্লাং ভ্যালিতে বসবাসকারী বাংলাদেশিদের লক্ষ্য করে গ্রাহক সংগ্রহ করা হতো।
আটকদের বিরুদ্ধে দেশটির ইমিগ্রেশন আইনে পৃথক ধারায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে নেওয়া হয়েছে।
কুয়ালালামপুরে কথিত যৌন ব্যবসার অভিযোগ, বাংলাদেশিসহ আটক ২৬
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিদেশি নারীদের দিয়ে পরিচালিত কথিত যৌন ব্যবসার একটি চক্রের সন্ধান পেয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এ ঘটনায় বাংলাদেশি-থাই দম্পতিসহ ২৬ জনকে আটক করা হয়েছে।
প্রিয় বাংলাদেশবিশ্ব


