মাঝ আকাশে উড়োজাহাজের নিজস্ব ওয়াইফাইয়ের আদলে একটি নকল নেটওয়ার্ক চালু করার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে আটলান্টাগামী ডেলটা এয়ারলাইনসের একটি ফ্লাইটে। বিষয়টি জানাজানি হওয়ার পর তদন্ত শুরু হয়েছে।
সাধারণত রেস্তোরাঁ, হোটেল, বিমানবন্দর কিংবা শপিংমলের মতো পাবলিক স্থানে নকল ওয়াইফাই তৈরি করে ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে। ‘ম্যান-ইন-দ্য-মিডল’ পদ্ধতিতে অপরাধীরা ব্যবহারকারীর ডিভাইস ও আসল নেটওয়ার্কের মাঝখানে অবস্থান করে তথ্য সংগ্রহ করতে পারে।
ডেলটার মুখপাত্র মরগ্যান ডুরান্ট জানিয়েছেন, ঘটনায় উড়োজাহাজের নিরাপত্তা বা পরিচালনব্যবস্থায় কোনো প্রভাব পড়েনি। এমনকি বিমানের মূল ওয়াইফাই নেটওয়ার্কেও অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্রায় ৩০ মিনিট ওয়াইফাই বন্ধ রাখা হয়। পাইলটরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও বিষয়টি জানান।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ কিছু যন্ত্রের মাধ্যমে আশপাশের ওয়াইফাই নেটওয়ার্কের পরিচয় নকল করে সহজেই ভুয়া নেটওয়ার্ক তৈরি করা সম্ভব। তবে ওই ফ্লাইটে নকল নেটওয়ার্ক তৈরির উদ্দেশ্য কী ছিল, তা এখনো স্পষ্ট নয়।
উড়োজাহাজের ভেতরেই ভুয়া ওয়াইফাই, ডেল্টা ফ্লাইটে চাঞ্চল্য
মাঝ আকাশে উড়োজাহাজের নিজস্ব ওয়াইফাইয়ের আদলে একটি নকল নেটওয়ার্ক চালু করার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে আটলান্টাগামী ডেলটা এয়ারলাইনসের একটি ফ্লাইটে। বিষয়টি জানাজানি হওয়ার পর
প্রিয় বাংলাদেশবিশ্ব


