ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখলে সংশ্লিষ্ট দেশ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওপর কঠোর ‘সেকেন্ডারি’ নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করতে নতুন অর্থনৈতিক অভিযান চালানো হবে। এ অভিযানের আওতায় ইরানের সঙ্গে বাণিজ্য বা তেল কেনাবেচা অব্যাহত রাখা দেশ ও প্রতিষ্ঠানগুলোকে মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া হয়েছে।

নতুন নিষেধাজ্ঞার আওতায় ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, সোনা, বিমান চলাচল এবং শিপিং খাতকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে।মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করাই এ অভিযানের মূল লক্ষ্য। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের সরকারপ্রধানদের ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানাচ্ছেন।