যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘উত্তেজনা হ্রাস’ এবং ‘যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের সাথে জড়িত সব পক্ষকে সংযম প্রদর্শনের’ আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক টেলিফোন আলাপে এ আহ্বান জানান তিনি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষ আঞ্চলিক পরিস্থিতির বিষয়ে পারস্পরিক মত বিনিময় করেছেন। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে যে, বিরোধ নিষ্পত্তি এবং অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র কার্যকর উপায় হলো সংলাপ ও কূটনীতি।