জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরসূচিতে পরিবর্তনের খবর পাওয়া গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুকে বহনকারী সরকারি উড়োজাহাজ ‘উইং অব জায়ন’ নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে (JFK) না নেমে নিউজার্সির কোনো বিমানবন্দর বা সামরিক ঘাঁটিতে অবতরণ করতে পারে।
ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে ঘিরে নিরাপত্তা ও প্রশাসনিক উদ্বেগের পাশাপাশি মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে বিমান পার্কিং ও সফর সমন্বয় নিয়েও জটিলতা তৈরি হয়েছে। এসব কারণেই JFK-এর পরিবর্তে বিকল্প বিমানবন্দর ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
নেতানিয়াহুর নিউইয়র্ক সফরও সংক্ষিপ্ত করার কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্ভাব্য বিক্ষোভের বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি শহরটিতে রাতযাপন না করে জাতিসংঘের কর্মসূচি শেষে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে পারেন।
এ ছাড়া টেক্সাসে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে নেতানিয়াহুর সম্ভাব্য বৈঠকও বাতিল হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে খবর প্রকাশিত হয়েছে। সফর সমন্বয় ও যাত্রাপথসংক্রান্ত জটিলতার কারণে বৈঠকটি বাতিল হওয়ার কথা জানানো হয়েছে।
নেতানিয়াহুর জাতিসংঘ সফরের সময় নিরাপত্তা ও বিক্ষোভ পরিস্থিতি নিয়ে ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ রয়েছে বলেও এসব প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
JFK এড়াতে পারে নেতানিয়াহুর সরকারি উড়োজাহাজ
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরসূচিতে পরিবর্তনের খবর পাওয়া গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুকে বহনকা
প্রিয় বাংলাদেশবিশ্ব


