যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর সময়ের তুলনায় ইরানের সামরিক বাহিনী বর্তমানে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া। শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মোহাম্মদ আকরামিনিয়া বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের অভিজ্ঞতা ইরানের সশস্ত্র বাহিনীকে আগের চেয়ে বেশি সতর্ক ও প্রস্তুত করেছে। যুদ্ধের শুরুর সময়ের তুলনায় বর্তমানে সেনাদের মনোবল, অঙ্গীকার ও আত্মবিশ্বাস অনেক বেড়েছে।
তিনি আরও দাবি করেন, সংঘাতের মধ্য দিয়ে অর্জিত অভিজ্ঞতা ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। ফলে দেশটির বাহিনী এখন আগের তুলনায় আরও শক্তিশালী অবস্থানে রয়েছে।তবে সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে মুখপাত্রের এসব বক্তব্য ইরানের নিজস্ব দাবি।