নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় অন্তত ৩০০ ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে দেশটির সংসদে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। নিখোঁজদের একটি বড় অংশ কৈলাশ মানস সরোবর যাত্রার তীর্থযাত্রী বলে জানা গেছে।
বুধবার সকালে তিব্বত সীমান্তসংলগ্ন নেপালের উত্তরাঞ্চলের রাসুয়া জেলা ও আশপাশের এলাকায় তিব্বত থেকে নেমে আসা ভোতেকোশি নদীর পানির প্রবাহ হঠাৎ বেড়ে গেলে ভয়াবহ বন্যা দেখা দেয়।
এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং নিখোঁজের সংখ্যা কয়েক শ। বন্যার পানিতে বিদ্যুৎকেন্দ্র, সেতু, ঘরবাড়ি ও যানবাহন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নেপালের পররাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত এলাকা কৈলাশ মানস সরোবর যাত্রার গুরুত্বপূর্ণ রুট হওয়ায় সেখানে প্রায় ৩০০ ভারতীয় পর্যটক ও তীর্থযাত্রী নিখোঁজ বা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।
তবে নেপাল পর্যটন বোর্ডের প্রাথমিক তালিকায় ১০৫ থেকে ১৩৩ জন ভারতীয় পর্যটকের নাম নথিভুক্ত থাকার তথ্য পাওয়া গেছে। নিখোঁজ বিদেশি নাগরিকদের উদ্ধারে নেপাল সরকার বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গেও নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।
নেপালে বন্যায় ৩০০ ভারতীয় নিখোঁজ, বড় অংশ কৈলাশ মানস সরোবরের তীর্থযাত্রী
নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় অন্তত ৩০০ ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে দেশটির সংসদে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। নিখোঁজদের একটি বড় অংশ কৈলাশ মানস সরোবর যাত্রার তীর্থযাত্রী বলে জানা গেছে।
প্রিয় বাংলাদেশবিশ্ব