বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
জয়সোয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। পাশাপাশি ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণগুলো ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে গত মঙ্গলবারও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টি জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।শুক্রবারের ব্রিফিংয়ে বাংলাদেশে চলমান জ্বালানি সংকট এবং অতিরিক্ত জ্বালানি সহায়তার অনুরোধ নিয়েও প্রশ্ন করা হয়।জবাবে জয়সোয়াল জানান, বাংলাদেশে ডিজেল সরবরাহের জন্য দুই দেশের মধ্যে একটি চলমান চুক্তি রয়েছে। অতিরিক্ত সরবরাহের অনুরোধের বিষয়টি ভারতের অভ্যন্তরীণ চাহিদা, পরিশোধন সক্ষমতা এবং ডিজেলের সামগ্রিক প্রাপ্যতা বিবেচনা করে পর্যালোচনা করা হবে।এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে পরবর্তী সময়ে তা জানানো হবে বলে জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির অবস্থান জানালেন জয়সোয়াল
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত স
প্রিয় বাংলাদেশবিশ্ব


