রাশিয়ার অর্থনৈতিক অবকাঠামোয় ইউক্রেনের সাম্প্রতিক হামলার কঠোর প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর দাবি, রুশ অর্থনীতিতে আঘাত হানতে গিয়ে ইউক্রেন নিজেই ‘প্যান্ডোরার বাক্স’ খুলেছে।রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
পুতিন বলেন, ইউক্রেন রাশিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর জবাবে কিয়েভের সবচেয়ে স্পর্শকাতর অর্থনৈতিক খাতগুলোতে পাল্টা আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে মস্কো।
চলতি গ্রীষ্মে রাশিয়ার তেল শোধনাগার, বিভিন্ন গুদাম ও অন্যান্য অর্থনৈতিক স্থাপনায় ইউক্রেনীয় ড্রোন হামলা বেড়েছে। কিয়েভের দাবি, এসব অবকাঠামো রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের অর্থনৈতিক ভিত্তির অংশ।
পুতিনের ভাষ্য অনুযায়ী, ইউক্রেনের হামলার জবাবে কৃষ্ণসাগর হয়ে দেশটির খাদ্যশস্য রপ্তানিসহ বিভিন্ন অর্থনৈতিক অবকাঠামোও রুশ হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।বিশ্ববাজারে খাদ্য সংকট তৈরি হওয়ার আশঙ্কা নাকচ করে পুতিন বলেন, রাশিয়ার শস্য রপ্তানিতে কিছু পরিবহনগত সমস্যা তৈরি হলেও তা মোকাবিলা করা সম্ভব হবে। ফলে আন্তর্জাতিক বাজারে বড় ধরনের ঘাটতি তৈরি হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানির নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রিয়ার মধ্যে একটি চুক্তি হয়েছিল। তবে ২০২৩ সালে সেই চুক্তি থেকে সরে যায় মস্কো।
শান্তি আলোচনার বিষয়ে নিজের আগের অবস্থান পুনর্ব্যক্ত করে পুতিন বলেন, মস্কো আলোচনায় বসতে প্রস্তুত। তবে যে কোনো সমঝোতা হতে হবে যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতিকে বিবেচনায় রেখে।
রাশিয়ায় হামলার জবাবের হুঁশিয়ারি পুতিনের, ইউক্রেনকে ‘প্যান্ডোরার বাক্স’ খোলার অভিযোগ
রাশিয়ার অর্থনৈতিক অবকাঠামোয় ইউক্রেনের সাম্প্রতিক হামলার কঠোর প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর দাবি, রুশ অর্থনীতিতে আঘাত হানতে গিয়ে ইউক্রেন নিজেই ‘প্যান্ডোরার বাক্স’ খুলেছে।রো
প্রিয় বাংলাদেশবিশ্ব


