এক বছরের ব্যবধানে ইরানে অস্ত্র উৎপাদনের হার দ্বিগুণ হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।ইরানি সংবাদমাধ্যম তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত দেশটির প্রতিরক্ষা উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।

শুক্রবার টেলিভিশনে দেওয়া বক্তব্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা তালায়ি-নিক জানান, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ দ্রুত পুনরায় উৎপাদন ও সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি দেশীয়ভাবে তৈরি সামরিক সরঞ্জামও বিভিন্ন স্থানে মোতায়েন করা হচ্ছে।

সামরিক সক্ষমতার তথ্য বাইরে চলে যাওয়ার আশঙ্কায় অস্ত্র প্রদর্শনী ও নতুন অস্ত্র উন্মোচনের অনুষ্ঠানও সীমিত করা হয়েছে বলে জানান তিনি।আঞ্চলিক উত্তেজনার মধ্যে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার নীতিতে এগোচ্ছে ইরান।