সৌদি আরবের রাজধানী রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে পরিচয় শনাক্ত হওয়া নয়জনের মরদেহ বৃহস্পতিবার দেশে পৌঁছানোর কথা রয়েছে।বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-৩৪০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। শনাক্ত হওয়া নয়জনের মধ্যে সাতজন নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। অন্য দুজনের বাড়ি নাটোরের নলডাঙ্গা ও রাজশাহীর বাগমারা উপজেলায়।
নিহতদের মধ্যে আত্রাইয়ের উদনপৈ গ্রামের মো. ফরিদ, গন্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তাঁর ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার রয়েছেন। এছাড়া নাটোরের রবিউল ইসলাম ও রাজশাহীর শ্যামল উদ্দিনের পরিচয় শনাক্ত হয়েছে।
গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে এসব বাংলাদেশির মৃত্যু হয়। সৌদি কর্তৃপক্ষ আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে প্রথম ধাপে নয়জনের পরিচয় নিশ্চিত করে। বাকি সাতজনের ডিএনএ পরীক্ষা এখনো শেষ হয়নি।
এদিকে নিহতদের স্বজনেরা দ্রুত মরদেহ দেশে ফেরানোর অপেক্ষায় রয়েছেন। আত্রাই উপজেলা প্রশাসন জানিয়েছে, মরদেহগুলো স্বজনদের কাছে পৌঁছে দিতে বিনা খরচে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। বাকি মরদেহগুলোর পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার পর দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে।
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে আসছে আজ
সৌদি আরবের রাজধানী রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে পরিচয় শনাক্ত হওয়া নয়জনের মরদেহ বৃহস্পতিবার দেশে পৌঁছানোর কথা রয়েছে।বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-৩৪০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্ত
প্রিয় বাংলাদেশবিশ্ব


