ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন সাবেক ও কিংবদন্তি ফুটবলারদের একটি দল। বিশ্বকাপের কিছু অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনার পর নতুন করে চাপের মুখে পড়েছেন ফিফা সভাপতি।

ফিফার ‘প্লেয়ার্স ভয়েস প্যানেল’-এর সদস্য ও ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনালের সাবেক ফরাসি ডিফেন্ডার মিকেল সিলভেস্ত্রে যৌথ বিবৃতিটি প্রকাশ করেন। সাবেক ইংলিশ নারী ফুটবলার লুসি ব্রোঞ্জ এবং ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার এমানুয়েল পেতিতও একই ধরনের বক্তব্য প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ফিফার বর্তমান নেতৃত্বের অধীনে ফুটবল তার মূল আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। সাম্প্রতিক ঘটনাবলির কারণে আর নীরব থাকার সুযোগ নেই বলেও উল্লেখ করা হয়েছে।ফুটবলের ভবিষ্যৎ পরিচালনায় খেলোয়াড় ও সমর্থকদের সরাসরি মতামত নিশ্চিত করা এবং কাঠামোগত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তারা।