কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ, দোকানপাট ও অটোরিকশার গ্যারেজ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার আকস্মিক পরিদর্শনে গিয়ে স্টেডিয়ামের ভেতরের সার্বিক পরিস্থিতি দেখেন তিনি। পরে স্টেডিয়ামের সব দোকানের চুক্তি বাতিলের নির্দেশ দেন এবং প্রশাসকের দায়িত্বে থাকা শফি কামালকে অব্যাহতি দেওয়া হয়।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, স্টেডিয়ামের জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের প্রয়োজন নেই। যেসব ফেডারেশন ও ক্লাব জায়গার সংকটে রয়েছে, প্রয়োজনে তাদের সেখানে স্থানান্তর করা যেতে পারে।
নারী ফুটবল ও বয়সভিত্তিক ফুটবলের গুরুত্বপূর্ণ ভেন্যু হিসেবে পরিচিত কমলাপুর স্টেডিয়ামে দীর্ঘদিন ধরেই নানা অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। বিদ্যুৎ না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশ এবং ড্রেসিংরুমে যাওয়ার পথে নানা বিড়ম্বনার কথাও উঠে এসেছে।
আমিনুল হক বলেন, দেশের স্টেডিয়ামগুলোতে আবারও সুন্দর ও খেলাধুলাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।শফি কামাল জাতীয় ক্রীড়া পরিষদের ক্রিকেট কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি কমলাপুর স্টেডিয়ামের প্রশাসকের দায়িত্বেও ছিলেন। এবার সেই অতিরিক্ত দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।
স্টেডিয়ামে অটোরিকশার গ্যারেজ, দোকান উচ্ছেদের নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ, দোকানপাট ও অটোরিকশার গ্যারেজ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার আকস্মিক পরিদর্শনে গিয়ে স্
প্রিয় বাংলাদেশখেলা


