ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপে ভারতের পরিবর্তে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অনুমোদন দিয়েছে ফিফা।
ভারত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর পর বাংলাদেশের সামনে সুযোগটি আসে। বাফুফে আগ্রহ প্রকাশ করলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ফিফার অনুমোদনের অপেক্ষায় ছিল। শনিবার বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করা হয়।আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। ভারত যে ‘এ’ গ্রুপে ছিল, বাংলাদেশও সেই গ্রুপেই খেলবে বলে জানা গেছে।
গ্রুপে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর যাতায়াত ও আবাসনের ব্যয় আয়োজকরাই বহন করবে। ফলে বাংলাদেশের জন্য আর্থিক চাপও তুলনামূলক কম থাকবে।
ভারতের জায়গায় আসিয়ান কাপে বাংলাদেশ, মিলল ফিফার অনুমোদন
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপে ভারতের পরিবর্তে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অনুমোদন দিয়েছে ফিফা। ভারত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর পর বাংলাদেশের সামনে স
প্রিয় বাংলাদেশখেলা


