ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে পুনর্নির্বাচনের প্রচেষ্টার মধ্যে তার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে নিউজিল্যান্ড। বাণিজ্যিক স্বত্ব বিক্রির একটি বিতর্কিত ও পরে বাতিল হওয়া পরিকল্পনাকে কেন্দ্র করে দেশটি এ অবস্থান নিয়েছে।নিউজিল্যান্ডের এই সিদ্ধান্ত ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের (ওএফসি) অবস্থানের সঙ্গেও ভিন্নতা তৈরি করেছে।
চলতি বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মেগা বিশ্বকাপে ওশেনিয়া অঞ্চল থেকে একমাত্র দল হিসেবে নিউজিল্যান্ড জায়গা করে নেয়। দেশটির এমন অবস্থানের ফলে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে চাপ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
ইউরোপের উয়েফা, এশিয়ার এএফসি এবং উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফও ইনফান্তিনোর নেতৃত্ব ও মেগা টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। ফিফার ২১১ সদস্য দেশের মধ্যে ওই তিন কনফেডারেশনের অধীনে রয়েছে ১৩৬টি ভোট।
নিউজিল্যান্ড ফুটবলের প্রধান নির্বাহী অ্যান্ড্রু প্র্যাগনেল রয়টার্সকে জানিয়েছেন, ফিফা নেতৃত্বের ওপর আস্থা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করা হয়েছে।
তিনি ফিফার অভ্যন্তরীণ তদন্তের বদলে নিরপেক্ষ ও স্বাধীন পর্যালোচনার দাবি জানিয়েছেন। বিশেষ করে বাণিজ্যিক চুক্তিতে থ্রাইভ ক্যাপিটালের ভূমিকা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা স্বচ্ছভাবে প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।
তবে ওএফসি এখনো ইনফান্তিনোর প্রতি সতর্কতামূলক সমর্থন বজায় রেখেছে। এক বিবৃতিতে সংস্থাটি বিতর্কিত প্রস্তাব প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, ইনফান্তিনোর নেতৃত্বে গত এক দশকে ওশেনিয়া অঞ্চলের ফুটবলে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।আগামী বছর মার্চে ফিফা কংগ্রেসে চতুর্থ মেয়াদের জন্য নির্বাচনে অংশ নেওয়ার কথা রয়েছে ইনফান্তিনোর।
ইনফান্তিনোর বিরুদ্ধে নিউজিল্যান্ডের প্রকাশ্য অবস্থান
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে পুনর্নির্বাচনের প্রচেষ্টার মধ্যে তার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে নিউজিল্যান্ড। বাণিজ্যিক স্বত্ব বিক্রির একটি বিতর্কিত ও পরে বাতিল হওয়া পরিকল্পনাকে কেন্দ্র করে দেশটি এ অবস্
প্রিয় বাংলাদেশখেলা


