সম্প্রতি এক তরুণীর সঙ্গে একটি ব্যক্তিগত ভিডিও ভাইরালের ঘটনায় সামাজিক মাধ্যমে এখন আলোচনা-সমালোচনায় ভাসছেন সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এই ভিডিও ঘিরে রাজনৈতিক অঙ্গনেও দেখা দিয়েছে নানা প্রতিক্রিয়া। ভিডিওটি ভাইরাল হওয়ার পর গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা ওই নারী তার ‘দ্বিতীয় স্ত্রী’
মঙ্গলবার (২১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সদ্যনিযুক্ত প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি তার পোস্টে লিখেন, ভিডিও ধারণ হওয়ার সময় ‘দ্বিতীয় স্ত্রী’ হিসেবে দাবি না করে, ভিডিও ছড়িয়ে পড়ার পর ‘দ্বিতীয় স্ত্রী’ হিসেবে দাবি করা নিশ্চয়ই বিরোধী দলের ফতোয়া মোতাবেক ইসলামিক? এই এমপিকে কি বিরোধীদলীয় নেতা জাতীয় সংসদে দাঁড়িয়ে ইমপিচমেন্ট করার জন্য প্রস্তাব উত্থাপন করবেন, নাকি তাকে দায়মুক্তি দেওয়ার জন্য শিগগিরই ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিবৃতি দেবেন?
পোস্টে তিনি আরও লিখেন, সবকিছুর জন্য আমাদের, আপনাদের অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই দলের গঠনতন্ত্রে উল্লেখিত শরিয়াহ আইনের ভিত্তিতেই এমপি মহোদয়ের জন্য ন্যায়বিচার নিশ্চিত করবেন বিরোধীদলীয় নেতা। পোস্টের শেষাংশে রাশেদ খাঁন লিখেন, ‘মাননীয় রাহাবারের ওপর আস্থা ও বিশ্বাস রাখুন’।
তরুণীর সঙ্গে জামায়াত এমপির ভিডিও ভাইরাল, যা বললেন রাশেদ খাঁন
সম্প্রতি এক তরুণীর সঙ্গে একটি ব্যক্তিগত ভিডিও ভাইরালের ঘটনায় সামাজিক মাধ্যমে এখন আলোচনা-সমালোচনায় ভাসছেন সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এই ভিডিও ঘিরে রাজনৈতিক অঙ্গনেও দেখা দিয়েছে নানা প্র
প্রিয় বাংলাদেশরাজনীতি


