ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখপ্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ।শনিবার (২৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সংসদে বক্তব্য দিতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি হয়েছে। এ জন্য তিনি দুঃখিত।
তিনি দাবি করেন, ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কনসার্ট মাদ্রাসার শিক্ষার্থীরা বন্ধ করেনি। গভীর রাতে উচ্চ শব্দে পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটায় শিক্ষার্থীরা শুধু শব্দ কমানোর অনুরোধ করেছিল। এ নিয়ে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি থেকে পরবর্তী ঘটনা ঘটে।
নৌকাবাইচের প্রসঙ্গেও নিজের তথ্যগত ভুল স্বীকার করেন হাসনাত। তিনি বলেন, সিলেটের জায়গায় ভুল করে ব্রাহ্মণবাড়িয়ার নাম বলেছিলেন। এ কারণে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে, সে জন্যও তিনি দুঃখ প্রকাশ করেন।
পোস্টে তিনি আরও বলেন, বাংলাদেশ সবার। এখানে মসজিদ, মন্দির, সংগীত, ওয়াজ, মাজার, কনসার্ট, মাহফিল, রথযাত্রা ও সিনেমা উৎসব—সবকিছুর সহাবস্থান থাকবে এবং সরকারকে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে।
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ হাসনাত আব্দুল্লাহর
ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখপ্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ।শনিবার (২৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি
প্রিয় বাংলাদেশরাজনীতি


