জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ ও মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি।সোমবার রাতে বাংলামোটরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে প্রথমে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে মিছিল বের হয়ে পরীবাগের ‘জননী ও গর্বিত বর্ণমালা’ ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।
বাংলামোটরের সমাবেশে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জ্বালানি তেলের দাম বৃদ্ধির সমালোচনা করেন এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট থাকলেও দেশের অভ্যন্তরে তা মোকাবিলায় সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি আরও বলেন, জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের কারণে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে তিনি দলীয় নেতাকর্মীদের রাজপথে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান।
মিছিল শেষে পরীবাগে সমাপনী বক্তব্য দেন এনসিপির ঢাকা দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার। তিনিও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।কর্মসূচিতে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ঢাকায় এনসিপির মিছিল
জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ ও মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি।সোমবার রাতে বাংলামোটরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে প্রথমে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে মিছিল
প্রিয় বাংলাদেশরাজনীতি


