‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।শনিবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে জানানো হয়, রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

কর্মসূচি অনুযায়ী, বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের সামনে থেকে পদযাত্রা শুরু হবে। পরে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে।বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির প্রতি ১১ দলীয় ঐক্য পূর্ণ সমর্থন জানিয়েছে।

কর্মসূচি সফল করতে জোটের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।