মাগুরা-২ আসনে বিএনপির দুই পক্ষের বিরোধ নিরসনে সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সমঝোতার বৈঠকে বসতে চান না বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম নয়ন।বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নিতাই রায়ের সঙ্গে সমঝোতার বিষয়ে নয়ন বলেন, ‘আমি তো সরকারের কোনো পার্ট না। আমি কেন বসব? নিতাই রায় বসবেন জনগণের সঙ্গে। তিনি জনগণের কাছে দায়বদ্ধ।’নয়ন অভিযোগ করেন, নিতাই রায়ের অনুসারীরা জনগণের টাকা-পয়সা লুটপাট করে খাচ্ছে। পাশাপাশি নিতাই রায়ের ব্যক্তিগত আচরণ নিয়েও তিনি বিভিন্ন অভিযোগ করেন।
স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, মাগুরা-২ আসনে দীর্ঘদিন ধরে নিতাই রায় চৌধুরী ও রবিউল ইসলাম নয়নের অনুসারীদের মধ্যে রাজনৈতিক বিরোধ রয়েছে।গত ২৪ আগস্ট দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে পুলিশ, বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়। পরে জেলা বিএনপির আশ্বাসে উভয় পক্ষ কর্মসূচি স্থগিত করে।
‘আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না’: যুবদল নেতা নয়ন
মাগুরা-২ আসনে বিএনপির দুই পক্ষের বিরোধ নিরসনে সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সমঝোতার বৈঠকে বসতে চান না বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম নয়ন।বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে মাগুর
প্রিয় বাংলাদেশরাজনীতি


