রাজধানীতে মোটরসাইকেল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করা হয়।সোমবার রাত ৮টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান।
মিছিলটি শাহবাগ থেকে মৎস্য ভবন, হাইকোর্ট, শিক্ষা ভবন, দোয়েল চত্বর, টিএসসি, ভিসি চত্বর, পলাশী, নীলক্ষেত, কাটাবন ও এলিফ্যান্ট রোড হয়ে আবার শাহবাগে ফিরে আসে।মিছিল শেষে শাহবাগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সালেহ মো. আদনান অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় আবারও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন ঘটনার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল রাজপথে থাকবে। একই সঙ্গে জুলাইয়ের আন্দোলনে হামলার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান তিনি।কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
ঢাকায় ছাত্রদলের মোটরসাইকেল মিছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্যের অভিযোগ
রাজধানীতে মোটরসাইকেল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করা হয়।সোমবার রাত ৮টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের স
প্রিয় বাংলাদেশরাজনীতি


