নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মির্জা আব্বাস মালয়েশিয়া যাচ্ছেন।এর আগে চিকিৎসার জন্য দীর্ঘ সময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় অবস্থান করেন মির্জা আব্বাস। প্রায় সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা নেওয়ার পর গত ২ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।এবারও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তার মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে।