আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় ডিজেল বিক্রিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন—বিপিসি বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। সংস্থাটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে প্রতি লিটার ডিজেলে প্রায় ৯০ টাকা লোকসান হচ্ছে।
সোমবার গণমাধ্যমকে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির কারণে দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয় করা ছাড়া বিকল্প ছিল না।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার থেকে দেশে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। একই সঙ্গে কেরোসিনের দাম ১৩৫ থেকে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ পরিস্থিতিতে মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে বিপিসির প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।
ডিজেলে প্রতি লিটারে প্রায় ৯০ টাকা লোকসান হচ্ছে: বিপিসি চেয়ারম্যান
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় ডিজেল বিক্রিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন—বিপিসি বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। সংস্থাটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে প্রতি লিটার ডি
প্রিয় বাংলাদেশজাতীয়


