প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর এবং সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের বিভিন্ন বিষয় জানাতে বুধবার সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়।৩০ সেপ্টেম্বর বুধবার বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী হলে’ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সংবাদ সম্মেলনে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরা হবে।
এতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর এবং সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের বিভিন্ন বিষয় জানাতে বুধবার সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়।৩০ সেপ্টেম্বর বুধবার বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্
প্রিয় বাংলাদেশজাতীয়


