বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি মামলায় সাবেক চিফ হুইপ ও সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।মামলাগুলোর একটি যাত্রাবাড়ীতে শিক্ষার্থী নাইম হাওলাদার হত্যা এবং অন্যটি শিক্ষার্থী তারেক চৌকিদারকে হত্যাচেষ্টার অভিযোগে করা।
আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা জানান, ২০২৪ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ী থানার উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে।ওই সময় গুলিতে আহত হন ১৭ বছর বয়সী শিক্ষার্থী নাইম হাওলাদার। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে যাত্রাবাড়ী এলাকায় একটি বাসার ছাদে গুলিবিদ্ধ হন শিক্ষার্থী তারেক চৌকিদার। এ ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলাতেও আ স ম ফিরোজের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তে উঠে এসেছে বলে আদালতকে জানানো হয়।তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, আ স ম ফিরোজ বর্তমানে যাত্রাবাড়ী থানার অন্য একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। নাইম হত্যা মামলার তদন্ত এগিয়ে নেওয়া এবং অন্য আসামিদের গ্রেপ্তারের স্বার্থে তাকে এ মামলায়ও গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
শুনানি শেষে আদালত নাইম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।এর আগে ২০২৪ সালের ২৩ আগস্ট রাজধানীর বনানী এলাকা থেকে আ স ম ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
দুই মামলায় আ স ম ফিরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ আদালতের
বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি মামলায় সাবেক চিফ হুইপ ও সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত তদন্ত কর্মকর্তার…
প্রিয় বাংলাদেশজাতীয়


