দেশে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি গুণগত মান নিশ্চিত করতে সরকারি মৎস্য খামারগুলোতে আধুনিক প্রযুক্তি ও উন্নত ব্যবস্থাপনা চালুর ওপর গুরুত্ব দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার আটপুকুর পাড় এলাকায় সরকারি মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের মৎস্য খাতকে আরও শক্তিশালী করতে সরকারি খামারগুলোর উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে। উন্নত ব্যবস্থাপনা, প্রযুক্তির ব্যবহার এবং বিদ্যমান অবকাঠামোর সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে মৎস্যবীজ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষা ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টিও গুরুত্ব দেওয়ার কথা বলেন টুকু। সরকারি খামারে সৌরবিদ্যুতের মতো পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানো হলে উৎপাদন ব্যবস্থা আরও টেকসই হবে বলে মন্তব্য করেন তিনি।
পরিদর্শনের সময় খামারে ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌরবিদ্যুৎ ব্যবস্থা উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে ব্রুড মাছের পুকুর পরিদর্শনের পাশাপাশি খামার এলাকায় বৃক্ষরোপণ করেন।
এ সময় মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক মো. আহসান হাসিব খান, প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মৎস্য খাতে উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ওপর জোর টুকুর
দেশে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি গুণগত মান নিশ্চিত করতে সরকারি মৎস্য খামারগুলোতে আধুনিক প্রযুক্তি ও উন্নত ব্যবস্থাপনা চালুর ওপর গুরুত্ব দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন…
প্রিয় বাংলাদেশজাতীয়


