প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘অতীতের মতো আবারও চক্রান্ত শুরু হয়েছে। একটি মহল দেশের সার্বভৌমত্বকে দাবিয়ে রাখতে চায়। শনিবার (৭ নভেম্বর) রাজধানী ঢাকার নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যা লি-পূর্ব সমাবেশে এসব কথা বলেন।
একাত্তর, ৭ নভেম্বর ও ২৪-এর মতো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী সব ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী এ সময়।
ঐতিহাসিক ৭ নভেম্বরের প্রেক্ষাপট তুলে ধরে তারেক রহমান বলেন, ‘একাত্তরে অর্জিত সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে দেশের মানুষের ওপর বাকশাল চাপিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে ৭ নভেম্বর সেই গোষ্ঠীকে সিপাহি-জনতা পরাজিত করেছিল।
বর্তমান সময়েও সেই অপশক্তি দেশের অর্জনকে নস্যাৎ করার পাঁয়তারা চালাচ্ছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতিকে আবারও ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে।




