নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ৩৩ কেভি লাইনের ব্রেকার বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে মাইজদী ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গ্রিড উপকেন্দ্রে হঠাৎ ব্রেকারে বিস্ফোরণ ঘটে। পরে সেখানে আগুন ধরে যায়। বিস্ফোরণে ব্রেকারের পাশাপাশি দুটি ট্রান্সফরমারসহ কয়েকটি যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়।
এর ফলে চৌমুহনী থেকে মাইজদীগামী ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ হয়ে যায়। এতে জেলা শহর মাইজদী ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সংকট দেখা দেয়।পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কারিগরি দল দ্রুত মেরামতের কাজ শুরু করে। পাশাপাশি দত্তেরহাট সাবস্টেশন থেকে বিকল্প ব্যবস্থায় প্রায় ৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
তবে সন্ধ্যার সময় মাইজদী শহরে বিদ্যুতের চাহিদা প্রায় ৩৫ থেকে ৩৬ মেগাওয়াট হওয়ায় এই সরবরাহ দিয়ে পুরো চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।এ কারণে ক্ষতিগ্রস্ত ব্রেকার ঠিক না হওয়া পর্যন্ত এলাকাভেদে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক এলাকায় বিদ্যুৎ চালু থাকলে অন্য এলাকায় সরবরাহ বন্ধ থাকবে এবং নির্দিষ্ট সময় পর এলাকা পরিবর্তন করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকে কয়েক দফায় বিদ্যুৎ আসা-যাওয়া করেছে। এতে রাতের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।পিডিবি নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুল বাহার জানান, ক্ষতিগ্রস্ত ব্রেকার ও অন্যান্য যন্ত্রপাতি দ্রুত মেরামতের চেষ্টা চলছে। মেরামত শেষ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে বিদ্যুৎ বিভ্রাট অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।
চৌমুহনী গ্রিডে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয়
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ৩৩ কেভি লাইনের ব্রেকার বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে মাইজদী ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গ্
প্রিয় বাংলাদেশজাতীয়


